নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত ফরিদপুর প্রভাতী প্রাইভেট হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে আদালত ওই হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এছাড়া আদালতের নির্দেশে ক্লিনিকটির অস্ত্রোপচার কক্ষটি সিলগালা করা হয়েছে।

সোমবার(২০ এপ্রিল ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে অবস্থিত প্রভাতী প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এবং সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,ওই হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে
অস্ত্রোপচার কক্ষের (অপারেশন থিয়েটার) কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওটি কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।