• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা 

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের সদরপুরে উপ‌জেলায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এ‌প্রিল ) বিকেলে সদরপুর স্টেডিয়ামে জেলা পু‌লি‌শে উ‌দ্যো‌গে অনু‌ষ্ঠিত এ সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং বিশেষ অতিথি ছি‌লেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি ব‌লেন মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পু‌লিশ সুপার ব‌লেন,

তিনি জানান, যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

একই সঙ্গে ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মানসিক সংকটে আত্মহত্যার পথ পরিহার করে পরিবার ও সমাজের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

অপরাধ দমনে জনগণকে নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানান পুলিশ সুপার।

সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category