• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুর শহরের ভা‌টি লক্ষ্মীপুর এলাকায় কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার(১৮ এ‌প্রিল) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও গৃহিণী রূপা আক্তারের ছেলে তাজ।

তিন ভাইবোনের মধ্যে সে মেজ ছিল।

ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকায় তা‌দের বা‌ড়ি।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত কুমার নদে পড়ে যায় তাজ। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতা‌লে জরুরী বিভা‌গে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, বাদ এশা জানাজা শে‌ষে কমলাপুর মাটিয়া কবরস্থানে তা‌জকে দাফন করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category