• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ভাঙ্গা উপ‌জেলা বাজা‌রে নির্মাণকাজ শেষে পানির রিজার্ভ ট্যাঙ্কের ভেতরে নেমে কাঠ ও বাঁশের কাঠামো (সেন্টারিং) অপসারণ করতে গিয়ে মো. মাসুম শেখ (৫১) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনা‌টি ঘটে‌ছে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপ‌জেলা সদ‌রের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মীয়মাণ মাছ বাজারে।

নিহত নির্মাণ শ্রমিক মাসুম শেখ (৫০) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

তি‌নি দীর্ঘ‌দিন ধ‌রে এ কাজ‌টি কর‌ছি‌লেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অ‌ফিসার আবু জাফর জানান,কিছুদিন ধরে ভাঙ্গা জ্যেষ্ঠ সহকারি জজ আদালত এলাকার পাশে মাছ বাজারের নির্মাণকাজ চলছে। সেখানে মাছ বিক্রেতাদের বসার সুবিধার জন্য একটি পাকা স্থাপনা তৈ‌রি করা হয়। এর মাঝখানে পানির একটি রিজার্ভ ট্যাঙ্কও নির্মাণ করা হয়।

ওইর কর্মকর্তা বলেন, কাজটি কয়েকদিন আগে শেষ হয়েছে। তবে পানির ট্যাঙ্কের ভেতরের কাঠের কাঠামো ‌খোলা হয় নি। মাসুম শেখ ওই কাঠামো খুল‌তে সোমবার সকা‌লে ট্যাঙ্কের ভেতরে নামেন। ট্যাঙ্ক‌টি‌তে পানি ছিল।

তিনি আরও জানান, ওই কাঠামো খুলতে গিয়েই তি‌নি বিষাক্ত গ‌্যা‌সে আক্রান্ত হ‌য়ে অথবা কাঠ তার গায়ে পড়তে পারে। যেভা‌বেই হোক তি‌নি অ‌চেতন হ‌য়ে প‌ড়েন। আমরা যখন তাকে উদ্ধার করে আনি তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন।তা‌কে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এ ব‌্যাপা‌রে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনা শোনার পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ভাঙ্গা উপজেলার ইউএনও আবদুল্লাহ আবু জাহের বলেন, ঘটনাটি জে‌নেছি। কারো কোনো অব‌হেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category