• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলায় মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ‌জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার(১৭ এ‌প্রিল) সন্ধ্যায় গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,জুয়েল মাতুব্বর (৪০) ও আকবর মুন্সী (৩৮)।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছ থে‌কে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

পরে ওই দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে জব্দ করা আলামত আইনি প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category