• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অ‌ভিযুক্ত ক‌রে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে বালু উত্তোলনের ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বি‌কে‌লে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপেরডাঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে র‌বিবার অভিযান চালিয়ে পূর্ব জরিপের ডাঙ্গী এলাকার বাসিন্দা আরিফ মুন্সীকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ ধ্বংস করে দেওয়া হয়।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান,জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘খাল, নদী ও কোল রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব‌্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category