• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এ‌প্রিল ) সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সাম‌নে থেকে একটি বর্ণাঢ‌্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘু‌রে ঐ‌তিহা‌সিক অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।

এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল‌্যা, পুলিশ সুপার মো.নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছাসহ বি‌ভিন্ন রাজ‌নৈতিক , সামাজিক ও সাংস্কৃ‌তিক সংগঠ‌নের প্রতি‌নি‌ধিরা।

প‌রে সেখা‌নে আ‌লোচনা সভা, সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

এর আ‌গে সকাল শহ‌রের স্বাধীনতা চত্ব‌রে ফ‌রিদপুর সা‌হিত‌্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উ‌দ্যো‌গে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক ‌মোহাম্মদ কামরুল হাসান মোল‌্যা।

সভাপ‌তিত্ব ক‌রেন সংস্থার আহ্বায়ক অ‌্যাড‌ভো‌কেট তৌ‌হিদুল ইসলাম স্ট‌্যা‌লিন।

সকাল ১০ টার তি‌কে ফ‌রিদপুর প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে বর্ষবরণ ও ফলাহা‌রের আ‌য়োজন করা হয়।

এছাড়া বি‌কে‌লে ফ‌রিদপুর সা‌হিত‌্য প‌রিষ‌দের নিজস্ব কার্যালয়ে বর্ষবরণ ও গু‌ণিজন সংবর্ধনা সভার আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category