নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রেজাউল মাতুব্বরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে রবিবার (১২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রেজাউল মাতুব্বর উপজেলার বাবুর কাইচাইল গ্রামের মৃত শাহেদ আলী মাতুব্বরের ছেলে।
রেজাউল নগরকান্দার কাইচাইল এলাকার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এ ব্যাপারে নগরকান্দা থানার ওসি মো. রাসূল সামদানী আজাদ জানান, রেজাউল মাতুব্বর নগরকান্দার আলোচিত জোড়া খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ সাত বছর তিনি পলাতক ছিলেন। শনিবার গোপনসূত্রে খবর পেয়ে সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগরকান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান বলেন,২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা মাঠে প্রতিপক্ষের গুলিতে নিহত হন রওশন মিয়া ও তার ভাতিজা তুহিন মিয়া। এ ঘটনায় তুহিনের বাবা রায়হান মিয়া বাদি হয়ে ২১ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। ওই হত্যা মামলার বিচারে আদালত আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন।
এর মধ্যে রেজাউলকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলেন।