নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দবির উদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামের হালিম শেখের ছেলে রাজীব শেখ, কসবা গট্টি গ্রামের বিল্লাল শেখের ছেলে জিলাল শেখ এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের তৈয়বুর শেখের ছেলে তুহিন শেখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে গট্টি এলাকার একটি কলা বাগানে বসে ওই তিন যুবক মাদক সেবন করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজীব শেখ ও জিলাল শেখকে এক মাস করে এবং তুহিন শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে ইউএনও মো. দবির উদ্দিন বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।