• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরল পুলিশ

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলায় কৃষ‌কের ছদ্ম‌বে‌শে এক পু‌লিশ কর্মকর্তা কাওসার শেখ (৩৫) নামে এক পলাতক ডাকাত‌কে গ্রেপ্তার করেছেন।

এ ঘটনায় প্রশংসায় ভাস‌ছেন ওই পু‌লিশ কর্মকর্তা।

জানা গে‌ছে, ভাঙ্গা থানার সহকা‌রি উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান কৃষ‌কের ছদ্ম‌বে‌শে খালি গায়ে গামছা পরে ফসলের মাঠ থেকে দুর্ধর্ষ ডাকাত কাওসার শেখ‌কে ধ‌রে ফে‌লেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে ডাকাত কাওসার শেখ‌কে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কাওসার শেখকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া কাওসার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করতেন কাওসার শেখ। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় কাওসা‌রের বিরু‌দ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে কাওসার শেখ পালিয়ে বেড়াচ্ছিলেন।কো‌নোভা‌বেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হ‌চ্ছিল না।

ডাকাত কাওসার শেখ‌কে গ্রেপ্তা‌রে ম‌রিয়া হ‌য়ে পু‌লিশ ভিন্ন কৌশল অবলম্বন ক‌রে। এএসআই আতাউর রহমান খা‌লি গা‌য়ে কৃষকের ছদ্মবেশে বৃহস্প‌তিবার মাঠ থে‌কে তাকে গ্রেপ্তার করেন।

ভাঙ্গা থানার ও‌সি মো. মিজানুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, গোপনসূ‌ত্রে খবর পাই একটি ফসলি মাঠে ব‌সে আ‌ছে কাওসার। পুলিশের পোশাক দেখলে তিনি পালিয়ে যেতেন। এজন্য এএসআই আতাউর রহমান লুঙ্গি পড়ে ও খালি গায়ে কৃষকের ছদ্মবেশে কাওসারকে গ্রেপ্তার করেন।

আতাউ‌রের এই সাহ‌সিকতা ও দায়িত্ব‌বোধ প্রশংসাযোগ্য।

‌তি‌নি আরও ব‌লেন, শুক্রবার কাওসারকে আদালতের মাধ্যমে ফ‌রিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category