• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের পাউ‌বো প‌রিদর্শন

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শুক্রবার(৩ এ‌প্রিল ) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ক‌রে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর

-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল‌্যা,পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

প‌রিদর্শন শে‌ষে সংবাদকর্মী‌দের সঙ্গে মতবিনিময় কালে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানী তেলের কোনো সঙ্কট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই কৃষকদের জন্য পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি নদীভাঙন প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এ বিষয়ে চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category