• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ইসমাইল জবিউল্লাহ বল‌লেন – প্রচুর তেল মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জ্বালানী তেলের সমস্যা শুধু বাংলাদেশেই নয়,সারাবিশ্বের সমস্যা। যু‌দ্ধের কার‌ণে জ্বালানী তেলের সংকট বিশ্বব্যাপী দেখা দিয়েছে।

তি‌নি ব‌লেন, আমাদের সরকার জনবান্ধব সরকার। তাই এখন পর্যন্ত তেলের মূল‌্য বাড়া‌নো হয় নি।

উপ‌দেষ্টা ব‌লেন,এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না। প্রচুর পরিমাণ তেল মজুত আছে এবং প্রচুর পরিমান তেল পাইপলাইনে রয়েছে। সুতরাং আমরা মনে করি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার( ২ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় খান খনন কর্মসূচির উদ্বোধন শে‌ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, ‘স্থানীয় প্রশাসনকে প্রতিটি পাম্পে খোঁজ রাখার জন্য নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।‌কেউ কোনো ধর‌ণের কৃত্রিম সঙ্কট সৃ‌ষ্টি ক‌রে জনগণের ভোগান্তির কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হ‌বে। কৃত্রিম সঙ্কট সৃ‌ষ্টির অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। ভর্তুকি দিয়ে আমরা এটা চালিয়ে যাব। যাতে জনগণের কোনো সমস্যা না হয়।

তিনি বলেন,খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে সবুজ বিপ্লব ঘটবে। এই খনন কর্মসূচিতে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রশিবপুরা দাখিল মাদ্রাসা চত্ব‌রে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল‌্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category