• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

সদরপুরে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযা‌নে অবৈধ ড্রেজার অপসারণ, ১৫০০ ফুট পাইপ ধ্বংস

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সদরপুর উপ‌জেলায় পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ড্রেজার অপসারণ ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদরপু‌র উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃ‌ত্বে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ধোপাডাঙ্গী গ্রামে ও ভাষাণচর ইউনিয়নের নলেরটেক গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সং‌শ্লিষ্টসূ‌ত্রে জানা গে‌ছে,উপ‌জেলার আকোটেরচর ইউনিয়নের ধোপাডাঙ্গী এলাকায় ড্রেজার বসিয়ে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাশের ভাষাণচর ইউনিয়নের নলেরটেক এলাকায় ফেলছিল।

অভিযোগের সত‌্যতা পে‌য়ে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে ড্রেজার ব্যবসায়ী মো. কালাম মিয়ার ড্রেজার অপসারণ করা হয় এবং প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

ড্রেজার ব্যবসায়ী কালাম মিয়া বলেন, ‘ড্রেজারটি আমার পুকুরে চলছিল। অভিযানে সেটি ভেঙে ফেলা হয়েছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব‌্যাপা‌রে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে একটি ড্রেজার অপসারণ ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউ‌কে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

তি‌নি ব‌লেন, এ ধরণের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category