নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে কেমিক্যালযুক্ত সয়াবিন তেল বোতলজাতকরণ ও খোলা বাজারে বিক্রির দায়ে এসবি ভেজিটেবল ওয়েল নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন।
এ সময় প্রোসিকিউশন ছিলেন বিএসটিআই এর পরিদর্শক মো. খালিদ হাসান।
আদালতসূত্রে জানা গেছে, ২০১৩ সালের
নিরাপদ খাদ্য আইনের ৩৯ ধারায় এ জরিমানা করা হয়।