• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা 

ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’ রে‌ঁস্তোরাকে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদাল‌তের

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর শহ‌রে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।

অভিযানে একটি রে‌ঁস্তোরাকে এক লাখ টাকা জরিমানা করা হয়ে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান চালা‌নো হয়।

জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য অফিস, সিভিল সার্জন কার্যালয়, কৃষি বিপণন বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এ ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে ‘কাচ্চি সুলতান’ নামে একটি রে‌ঁস্তোরার রান্নাঘরে অস্বাস্থ‌্যকর ও নোংরা প‌রি‌বেশ, খাদ্য প্রস্তুতে অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।

এছাড়া রে‌ঁস্তোরার কর্মচারীদের কোনো স্বাস্থ্য সনদ না থাকায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।

এসব অপরাধে ২০১৮ সা‌লের নিরাপদ খাদ্য আইনের ৩৯ ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী, নুঝাত তাবাসসুম এবং মো. তন্ময় ইসলা‌মের যৌথ নেতৃ‌ত্বে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মো. বজলুর রশিদ খান।

এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন সং‌শ্লিষ্ট দপ্ত‌রের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category