• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা 

ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুর ‌শহ‌রের প‌শ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত ফ‌রিদপুর প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে‌ছে।

অ‌ভিযানকা‌লে আদালত ওই হাসপাতাল কর্তৃপক্ষ‌কে এক লাখ টাকা জরিমানা করে‌ছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এছাড়া আদাল‌তের নি‌র্দেশে ক্লিনিকটির অ‌স্ত্রোপচার কক্ষটি সিলগালা করা হয়েছে।

সোমবার(২০ এ‌প্রিল ) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে অবস্থিত প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে এ অভিযান পরিচালনা করেন সহকা‌রি ক‌মিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এবং সহকা‌রি ক‌মিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গে‌ছে,ওই হাসপাতাল‌টিতে বিভিন্ন অনিয়ম ও অ‌ভি‌যোগ পাওয়ার পরিপ্রেক্ষি‌তে

অ‌স্ত্রোপচার ক‌ক্ষের (অপারেশন থিয়েটার) কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওটি কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ‌কে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category