• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান

Reporter Name / ২৭০ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ বাস ভাড়া (অর্ধেক ভাড়া) দাবিতে বাস মা‌লিক গ্রু‌পের কাছে স্মারকলিপি দিয়েছে সরকা‌রি রাজেন্দ্র কলেজ ছাত্রদল।

রবিবার (১৯ এ‌প্রিল) সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান ও সাধারণ সম্পাদক আব্দুর রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাস মালিক গ্রু‌পের সভাপ‌তির কাছে স্মারকলিপি দেন।

এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইমুন সাফাত আরাফসহ ক‌য়েকজন।

ওই স্মারকলিপিতে উ‌ল্লেখ করা হয় ফ‌রিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন ক‌লে‌জে ক্লাস ও পরীক্ষা দি‌তে শিক্ষার্থীরা বা‌সে যাতায়াত ক‌রেন।

এই দূ‌র্মূ‌ল্যের বাজা‌রে বাস ভাড়া বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। যা তা‌দের প‌রিবার‌কে বড় ধর‌ণের আর্থিক চাপ ‌ফেল‌ছে।

এ সমস‌্যার সমাধান কর‌তে বাসে ও মি‌নিবা‌সে “হাফ ভাড়া” নেওয়ার দা‌বি জানা‌চ্ছি।

এ ব‌্যাপা‌রে ফরিদপুর জেলা বাস মালিক গ্রু‌পের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুল বলেন, শিক্ষার্থীদের দা‌বির বিষয়‌টি আমরা গুরুত্ব দি‌য়ে বি‌বেচনা করব।

তি‌নি ব‌লেন,এ বিষ‌য়ে মা‌লিক গ্রু‌পের পক্ষ থে‌কে দ্রুত সিদ্ধান্ত জানা‌নো হ‌বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category