নতুন খবর রিপোর্ট
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি শেষে
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পালের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বৃহস্পতিবার( ৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দশম গ্রেড সহ পাঁচ দফা দাবিতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়।
পরে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাসানচর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মানিকদহ ইউনিয়নের নিত্য কুমার সরকার, ডিক্রিরচর ইউনিয়নের তরুণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের দশম গ্রেড প্রদান, নিয়োগ বিধিমালা প্রণয়ন ও পদোন্নতির ব্যবস্থা করা, মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান, অবসরকালীন শতভাগ আনুতোষিক প্রদান এবং স্থানীয় সরকার অধিদপ্তর গঠনের দাবি জানানো হয়।