• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু  

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব-এর ১৯১তম জন্মতি‌থি উপলক্ষে দুই দিনের উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়া‌রি ) দুপুর ১২ টার দিকে আশ্রম চত্ব‌রে আলোচনা সভার আ‌য়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের সদস‌্য অশোক সিংহ রায়। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন ফ‌রিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহীদ এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।

অন‌্যদের ম‌ধ্যে বক্তব্য দেন আশ্রমের সহসম্পাদক স্বামী কালী কেশানন্দ, আশ্রমের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিলয় চক্রবর্তী। শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মানবকল্যাণে তাঁর অবদান অনন্য।

মানব প্রেম ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সকল‌কে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

দুই দি‌নের অনুষ্ঠানের প্রথম দিনে ভোর সাড়ে পাঁচটায় মঙ্গলারতি, বৈদিক মন্ত্র ও স্তবগান, বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি ও হোম, জপ-ধ্যান, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, ভোগ আরতি, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন এবং সন্ধ্যায় আরতি ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়।

কাল শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঙ্গলারতি, বৈদিক মন্ত্র ও স্তবগান, ঠাকুর পূজা, ভক্তসম্মেলন, ভাগবত পাঠ, রামায়ণ গান এবং প্রসাদ বিতরণ করা হ‌বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category