• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

প্রভু শ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৫৬ তম জন্মতিথি উপল‌ক্ষে আগামী ২৪ এ‌প্রিল থে‌কে ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় উৎসব শুরু 

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নতুন খবর রিপোর্ট

প্রভু শ্রী জগদ্বন্ধু সুন্দরের ‌ ১৫৬ তম জন্ম তিথি উপলক্ষে ‌ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গ‌নে ৯ দিনব্যাপী শ্রীশ্রী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় উৎসব আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হবে। মহানাম সম্প্রদায়ের উ‌দ্যো‌গে এ ধর্মীয় উৎসব আ‌য়োজন করা হবে।

২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে এ আয়োজন।

সং‌শ্লিষ্টসূ‌ত্রে জানা গেছে, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

(২৪ এপ্রিল ২০২৬) শুক্রবার বিকেল পাঁচ টায় শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এতে পরিবেশনা করবেন মহানাম সম্প্রদায়, বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। একইদিন রাত আটটায় শুভ অধিবাস ও কীর্তন অনুষ্ঠিত হবে।

১১ বৈশাখ (২৫ এপ্রিল) শনিবার অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল আটটায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের শুভ অভিষেক এবং ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গণে উদয়াস্ত মহানাম মহাকীর্তনের আয়োজন করা হয়েছে।

১২ ও ১৩ বৈশাখ (২৬ ও ২৭ এপ্রিল) রবি ও সোমবার ষোড়শপ্রহরব্যাপী ৩০ এপ্রিল) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার চব্বিশপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন অনুষ্ঠিত হবে।

১৫ ও ১৬ বৈশাখ (২৯ ও ৩০ এপ্রিল) প্রতিদিন বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৭ বৈশাখ (১ মে) শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাস্মরণ কীর্তন অনুষ্ঠিত হবে।

উৎসবের শেষ দিন ১৮ বৈশাখ (২ মে) শনিবার সপার্ষদ শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ভোগ আরাধনা, নগর কীর্তন, জলকেলি, উৎসবের পূর্ণাহুতি ও শ্রীশ্রী প্রভু বন্ধুসুন্দরের ফুলদোল অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, শ্রীঅঙ্গনে নতুন ভক্তাবাস নির্মাণের কাজ চলছে।

এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

পিতা-মাতা, ব্যক্তি বা সংগঠনের নামে স্মৃতিফলক ও কক্ষ দানের ব্যবস্থাও রাখা হয়েছে।

মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী ফরিদপুরবাসীসহ সকল ভক্তদের এ ৯ দিনব্যাপী আনন্দযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category