• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুরে ডিজেল বিতরণ নি‌য়ে জামায়াত ও বিএনপির মধ্যে উত্তেজনা

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের বোয়ালমারী উপ‌জেলায় কৃষকদের জন্য আনা ডিজেল তেল বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলাম ও বিএনপির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এতে স্থানীয় পর্যায়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হ‌চ্ছে।

সং‌শ্লিষ্টসূ‌ত্রে জানা গে‌ছে,সোমবার (৬ এপ্রিল) রাতে কৃষকদের জন্য জ্বালানি তেল(ডিজেল) বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় সরকারি ব্যবস্থাপনায় বিতরণের উদ্দেশ্যে আনা হয়। প্রতিটি ইউনিয়নের জন্য প্রায় দুই হাজার লিটার করে ডিজেল বরাদ্দ রাখা হয়। যা কার্ডধারী প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের কথা রয়েছে।

স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যা ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের সহযোগিতায় মেঘনা ডিপো থেকে কৃষি কাজের জন্য ডিজেল সংগ্রহ করা হয়।

এদিকে ডিজেল বিতরণের আগেই সাতৈর এলাকায় তেল নামানোকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি হয়।

এ ব্যাপারে বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন জানান, তাদের পক্ষ থেকে দলীয়ভাবে তালিকা তৈরি করে তেল বিতরণের একটি পরিকল্পনা ছিল। তবে যোগাযোগ সমস্যার কারণে শফিকুল ইসলাম নির্ধারিত কিছু দোকানে তেল নামিয়ে দেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তেল ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। ঘটনাটি অযথা বড় করে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। যা কাম্য নয়।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল আলম মিন্টু অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সব ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে তেল সমানভাবে বণ্টনের সিদ্ধান্ত হয়। কিন্তু পরে একজন জামায়াত নেতা মাওলানা শফিকুল ইসলাম তেলের গাড়ি নির্ধারিত স্থান পরিবর্তন করে নিজের পছন্দের দোকান ও বাড়ির সামনে নামিয়ে রাখেন। তিনি আরও বলেন, খবর পেয়ে প্রশাসনের সহায়তায় তেল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে তেল আত্মসাৎ করার চেষ্টা করেছিল।

বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান, উপসচিবের অনুমোদনের মাধ্যমে মেঘনা ডিপো থেকে কৃষকদের জন্য ডিজেল আনা হয়েছে।এটি শুধুমাত্র প্রকৃত কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ।

তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে সোমবার রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তেল সাতৈর ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা থেকে কার্ডধারী কৃষকদের মাঝে তেল বিতরণ শুরু করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category