• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন

Reporter Name / ২৯০ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাইও বোনসহ তিনজন নিহত হয়েছে।

এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তা‌দের প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায় নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমু‌খি একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই ও বোনসহ তিনজন নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।ত‌বে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত‌্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতাহত‌দের উদ্ধ‌ার করা হয়।

প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তি‌নি ব‌লেন,দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category