• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসন বাল্কহেড থেকে পদ্মা নদীতে ডু‌বে সুকানি নিখোঁজ

Reporter Name / ২৮০ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের চরভদ্রাসন উপ‌জেলায় বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে আ‌রিফ শেখ না‌মে এক সুকানি নিখোঁজ হয়েছেন।

বুধবার(২৪ ডি‌সেম্বর) বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গি এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পে‌য়ে বি‌কেল তিনটা থেকে বিকেল পাঁচটা পযন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবুরী দলের দুই সদস্য নদীতে তল্লাশী করেও নিখোঁজ ওই সুকানীর কোনো সন্ধান করতে পারেন নি।

সন্ধ‌্যা হ‌য়ে যাওয়ায় ডুবরীরা তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছেন।

নিখোঁজ সুকা‌নি আরিফ শেখ (৪৬) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা।

ওই সুকানীর খালু আবুল সরকার জানান, আরিফ ওই বাল্কগেটে সুকানি হিসেবে কাজ করতেন। তিনি মঙ্গলবার বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট নৌবন্দরে যান। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্য বিশিষ্ট ডুবু‌রী দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশী করে আরিফকে খোঁজ পে‌তে ব্যর্থ হন। সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়।বৃহস্প‌তিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করা হ‌বে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাও উদ্ধার অভিযানে অংশ নেন।কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category