নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে “শ্মশান বন্ধু” হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজসেবী চিরকুমার কানু সেন (৮৭) গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
কানু সেন দীর্ঘদিন ধরে মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড করেছেন বিশেষ করে ৭০ বছরের অধিক সময় তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষের শেষকৃত্যানুষ্ঠানে যুক্ত থাকায় তিনি “শ্মশান বন্ধু” নামে পরিচিতি লাভ করেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝেও উদ্বেগ দেখা দেয়।
তার দ্রুত সুস্থতা কামনা করে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।