• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরে জেলা সার্বিক আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভা হ‌য়ে‌ছে।

সভায় জেলার সা‌র্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে করণীয় সম্প‌র্কে আ‌লোচনা করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দি‌কে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সভায় সভাপতিত্ব ক‌রেন।

সভায় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠা‌নের জন‌্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও গুরু‌ত্বের সা‌থে কাজ কর‌তে আহ্বান জানানো হয়।

সভায় ফরিদপুর শহরে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন করে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category