• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিনাল শরীফ না‌মে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার মানিকদহ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মানিকদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কর্তন ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির মাটির উপরিভাগ অবৈধভাবে কর্তনের অপরাধে ওই এলাকার বাসিন্দা আ. কুদ্দুস শরীফের ছেলে মো. মিনাল শরীফকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম বলেন, পরিবেশ সুরক্ষা ও অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে এ ধর‌নের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category