• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযান: অবৈধভাবে পেট্রোল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুর সদর উপজেলার খ‌লিলপুর অবৈধভাবে বোতলজাত পেট্রোল বিক্রির দায়ে এক দোকা‌নি‌কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সহকা‌রি ক‌মিশনার ও নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী।

জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে ভ্রাম‌্যমাণ আদালত পরিচালিত হয়।

এ অভিযানে বিএসটিআই-এর পক্ষে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।

আদালতসূত্রে জানা যায়, খলিলপুর বাজারে অবস্থিত “মেসার্স বিজয় টেলিকম এন্ড ইলেকট্রনিক” নামের এক‌টি দোকা‌নে দীর্ঘদিন ধরে বোতলজাত করে অবৈধভাবে পেট্রোল বিক্রি করছিল।

আদালত এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

এ সময় মালিক পক্ষ ক্ষমা চে‌য়ে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ ক‌রে কেউ পার পা‌বে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category