নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার এলাকায় পানু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,গোপনসূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর রোকনুজ্জামান জয় এবং জেলা প্রশাসক কার্যালয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম এর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত রাখা এই অকটেন উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পানু শেখ বাড়িতে ছিলেন না।তিনি পলাতক থাকায় ভ্রাম্যমাণ আদালত তার স্ত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।