• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
‌শোক সংবাদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী আর নেই চরভদ্রাস‌নের পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি আওয়ামীলীগ নেতা ছিনতাই মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক

সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ, তরুণকে জরিমানা

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সালথা উপ‌জেলায় অবৈধভাবে জ্বালানি তেল কেনা ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

দন্ডিত জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গে‌ছে,গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে বুধবার ভোরে একটি ইজিবাইকযোগে ১৯৩ লিটার পেট্রোল বহন করার সময় জুবায়েরকে আটক করা হয়।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে জুবা‌য়ের জানায়, ফরিদপুর সদরের ইবরাহীম ফিলিং স্টেশন থে‌কে প্রতি লিটার ১৫০ টাকা দরে ১৯৩ লিটার পেট্রোল কি‌নে সালথা এলাকায় প্রতি লিটার ২০০ টাকা দরে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

প‌রে ভ্রাম্যমাণ আদালত জুবায়ের হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত পেট্রোল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category