• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
‌শোক সংবাদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী আর নেই চরভদ্রাস‌নের পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি আওয়ামীলীগ নেতা ছিনতাই মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক

চরভদ্রাস‌নের পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি আওয়ামীলীগ নেতা ছিনতাই

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে কবীর খান না‌মে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এ‌প্রিল ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সীরচর বাজারে এ ঘটনা ঘটে। ছি‌নি‌য়ে নেওয়া আওয়ামীলীগ নেতা হ‌লেন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবীর খান (৫২)।

পুলিশসূ‌ত্রে জানা গে‌ছে, সন্ত্রাস দমন আইনে দা‌য়ের করা মামলায় কবীর খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পরপরই তার সমর্থকরা পুলিশ সদস‌্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোটা দি‌য়ে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় কবীর খানকে ছিনিয়ে পা‌লি‌য়ে যায়।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা দা‌য়ে‌রের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

আওয়ামীলীগ নেতার সমর্থক‌দের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন,এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী এবং কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়ে‌ছে।

চরভদ্রাসন থানার উপপ‌রিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কবীর খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে মঙ্গলবার সকা‌লে পদ্মা নদী ওপর পাড়ের দুর্গম চরাঞ্চলের মুন্সীরচর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে হ্যান্ডকাফ পরানো হলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। তার চিৎকারে ২০/২৫ জন লা‌ঠি‌সোটা হা‌তে ছু‌টে এ‌সে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে পা‌লি‌য়ে যায়।

তি‌নি ব‌লেন, এ ব‌্যাপা‌রে চরভদ্রাসন থানায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category