• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা 

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর মঙ্গলবার

Reporter Name / ৩৬৫ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

নতুন খবর রি‌পোর্ট

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ সদর আসন থেকে পাঁচবা‌রের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর মঙ্গলবার।

এ উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ,ফরিদপুরের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

এ ছাড়া চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু বাষির্কী উপলক্ষে মঙ্গলবার বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা পবিত্র কোরআন খতম,কলেমা শরীফের খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এদি‌কে পরিবারের উদ্যোগে কমলাপুর ময়েজ মঞ্জিলে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফের খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে‌ছে।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।

১৯৪০ সালের ৩ মে তিনি ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতামহ ছিলেন জমিদার চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ ওসমাজ সংস্কারক ছিলেন।

তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ওই দ‌লে যোগ দেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

১৯৭৯ সালে অনু‌ষ্ঠিত দ্বিতীয় জাতীয় নির্বাচনে তিনি সংসদ নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন।

১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়।

তিনি ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হন।

২০২০ সালের ৯ ডিসেম্বর বর্ষিয়ান এ রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category