নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক যুবদল নেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের কুমার নদ থেকে ওই যুবদল নেতার লাশ উদ্ধার করে।
ফিরোজ শেখ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কুমার নদে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
যুবদল নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, কুমার নদ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।