• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দার উপজেলা প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

Reporter Name / ৩০৮ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে ( ভাইরাল) প‌ড়ে‌ছে। এ‌তে এলাকায় ব্যাপক চাঞ্চল‌্য সৃষ্টি হ‌য়েছে। স্থানীয় ঠিকাদার ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মা‌ঝে তীব্র ক্ষোভ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

ছ‌ড়ি‌য়ে পড়া ভি‌ডিও‌তে একজন ঠিকাদার বিলে স্বাক্ষরের জন্য উপজেলা প্রকৌশলীর হাতে টাকা তুলে দিয়ে বলছেন, স্যার রাখেন, আমার কাছে পাঁচ হাজার টাকা নাই স্যার, তিন হাজার টাকাই আছে। এইটাই রাখেন। এর আ‌গে তো ৪৫ হাজার নি‌য়ে‌ছেন।

এ সময় উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক ব‌লেন, আমি সই করলে ইউএনও সই করবে। আর আমি সই না করলে ইউএনও সা‌হেবও ফাইলে সই করবেন না।”

ঘটনা সম্প‌র্কে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক বলেন, এক বদমাইশ ভিডিও করেছে। আমি তাকে চিনিও না। জানিও না। আন্দাজে কি কয় না কয়। যা পারে করুক।

এ ব‌্যাপা‌রে নগরকান্দার ইউএনও মেহেরাজ শারবীন বলেন, ঘটনা‌টি শু‌নে‌ছি। ভিডিওটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে বলা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category