• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সদরপুরে অব্যবহৃত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

Reporter Name / ২৪৬ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সদরপুর উপজেলার এক‌টি অব‌্যবহৃত টয়‌লেট থে‌কে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের পেছনের ওই টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে সদরপুর উপজেলা স্বাস্থ‌্যকে‌ন্দ্রের মোড় এলাকার সাব রেজিস্ট্রার অফিসের পেছনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানকালে অব‌্যবহৃত এক‌টি টয়লেট থে‌কে কাপড়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭.৫ এমএম একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প‌রে একই স্থানে একটি পরিত্যক্ত কালো ব্যাগে চারটি ককটেল পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয় নি।

ফরিদপুর সেনা ক্যাম্পসূ‌ত্রে জানা গে‌ছে , সেনা সদস‌্যরা দ্রুত অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করতে সক্ষম হয়।

সদরপুর থানার ও‌সি আব্দুল আল মামুন শাহ জানান, সেনা সদস্যরা উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল থানায় হস্তান্তর করেছেন।এ ব‌্যাপা‌রে আইনানুগ ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category