• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দিতে বল‌লেন বিএন‌পি প্রার্থী শামা ওবায়েদ

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফ‌রিদপুর-২ ( সালথা ও নগরকান্দা )আস‌নের ধা‌নের শী‌ষের প্রার্থী শামা ওবা‌য়েদ ইসলাম ওর‌ফে রিঙ্কু ব‌লে‌ছেন,আ‌মি বিএনপি ও ধানের শীষের নামে বদনাম হতে দেব না।কেউ বিএন‌পির না‌মে চাঁদাবা‌জি কর‌লে তা‌কে ধরি‌য়ে দি‌তে অনু‌রোধ ক‌রেন তি‌নি।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। সালথার মাটিতে দুর্নীতি ও মাদককে না বলতে হবে। বিএনপি ও ধানের শীষের নামে আমি বদনাম হতে দেব না।

তিনি বলেন, আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। হিন্দু-মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকব। গত বছর দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপে দিনরাত পাহারা দিয়েছে। কে এম ওবায়দুর রহমানের পরিবারের কাছে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। সমান সুযোগ-সুবিধা পাবে। এটাই গণতন্ত্র ও বিএনপির আদর্শ।

ভোটারদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, “আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। বাবা কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো সবকিছু করতে পারিনি । কিন্তু কারো কো‌নো ক্ষতি করি নি। সালথা-নগরকান্দার সব মসজিদ-মাদ্রাসা ও আলেম সমাজের পাশে আমার বাবা আজীবন ছিলেন।

শামা ওবা‌য়েদ আরও বলেন, এই জনপ‌দে এমন কোনো মসজিদ-মাদ্রাসা নেই যেখানে আমার বাবা সহযোগিতা করেননি। আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ। ধানের শীষের কাছে নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন।যা আগে কোনো সরকার দেয় নি।

বিএনপি নেত্রী বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সালথায় শিশুদের খেলাধুলার একটি সুন্দর মাঠের ব্যবস্থা করা হবে। যাতে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা বিকাশ করতে পারে।

ওই উঠান বৈঠকে অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category