নতুন খবর রিপোর্ট
ফরিদপুর-২ আসনে (সালথা – নগরকান্দা) নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮আটটা ১০ মিনিটের দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
ফরিদপুর-২ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি।আসনটিতে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোট ভোটার রয়েছে তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৭২ হাজার ৯০৪ জন। আর নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৯ হাজার ১৩৭ জন।
ফরিদপুর জেলার সংসদীয় আসন রয়েছে ৪টি। জেলায় ৯টি উপজেলা। ছয়টি পৌরসভা ও ৮১টি ইউনিয়ন রয়েছে। জেলার মোট ভোটার ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২৯১১ জন, আর নারী ভোটার ৮ লাখ ৬৯০৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন। জেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৫৭টি।
এদিকে,জেলা নির্বাচন কার্যালয়সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব,সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।
এছাড়া ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে স্টাইকিং ফোর্সও।