
নতুন খবর রিপোর্ট
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) ও ৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সোমবার(২৯ ডিসেম্বর) দুপুরে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় আচরণবিধি মেনে স্ব স্ব সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।