• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

বিকেলে মধুখালী ছাত্রলীগের কমিটি ঘোষণা, রাতে স্থগিত

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর রাতে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির দি‌য়ে ওই কমিটি স্থগিত করা হয়।

মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মনিরুজ্জামান মন্নু খানকে সভাপতি, খান আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. সাকিব শেখকে সাংগঠনিক সম্পাদক করে কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আং‌শিক ক‌মি‌টি ঘোষণা করা হয়।

ওই সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, মধুখালী উপজেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে কামালদিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কামালদিয়া ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হল।

একই দিন রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কমিটি স্থগিত করা হয়।

ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার অন্তর্গত ইউনিট মধুখালী উপজেলা ছাত্রলীগের আওতাধীন কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ২ এপ্রিল তারিখের নবগঠিত কমিটি স্থগিত করা হল।

এ ব‌্যাপা‌রে মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক বলেন, এখন পর্যন্ত মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কর‌ছি। কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দেখলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে একজন স্বাক্ষর করে একটি ইউনিয়ন কমিটি গঠন করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। এটা সংগঠন পরিপন্থী।

বিকেলে কমিটি ঘোষণা ও রাতে ওই ক‌মি‌টি স্থগিত করার বিষ‌য়ে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের বক্তব‌্য জানা সম্ভব হয় নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category