• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এবার নগরকান্দায় আ.লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

এবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপ‌জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব‌্যাপক চাঞ্চল‌্য সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা উ‌ত্তোলন ও পুষ্পমাল‌্য অর্প‌ণের ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, শ‌নিবার সকালে নগরকান্দা উপজেলা আওয়ামীলী‌গের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।

সেখ‌া‌নে অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর এবং পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দারসহ আরও কয়েকজন।

এ‌দি‌কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্করকে বলতে শোনা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

তিনি আরও ব‌লেন, তাদের প্রিয় নেতা শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো পতাকা উত্তোলন বা পুষ্পস্তবক অর্পণের প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কিছুই পাইনি। বিষয়টি যাচাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category