• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‌শোক সংবাদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী আর নেই চরভদ্রাস‌নের পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি আওয়ামীলীগ নেতা ছিনতাই মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক

আলফাডাঙ্গায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন ছাত্রলীগের দুই নেতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নি‌ষিদ্ধ ঘো‌ষিত ছাত্রলীগ নেতা শেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই‌ ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করছেন।

এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।

এ ব‌্যাপা‌রে আলফাডাঙ্গা উপজেলার ছাত্র লীগের সভাপতি কাজী কাওসার টিটো বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category