• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

নায়াব ইউসুফ বল‌লেন “ভোট নি‌তে টাকা দিতে চাইলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন”

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর-৩ আসনের (সদর) বিএনপি মনোনীত ধা‌নের শী‌ষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, কেউ বিকাশ নম্বর নিয়ে ভোটের বিনিময়ে টাকা দিতে চাইলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। ভোট দেওয়া শেষে ভোটকেন্দ্রে নিরাপত্তায় সেই কেন্দ্রের আশেপাশের থাকবেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুরের চর কমলাপুরে জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

‌তি‌নি আরও ব‌লেন, ‌একটি অদৃশ্য শক্তি এদেশের সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করতে চাচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চাচ্ছে। আমরা সবাই যদি এক থাকি। তাহলে সেই ষড়যন্ত্র রুখে দিতে পারব। তাই নির্বাচনের এই কয়েকটা দিন আপনাদের একটু চোখ-কান খোলা রাখতে হবে। এই কয়েকটা দিন আপনারা একটু কষ্ট করবেন।

জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার সভাপতি জামাল আবু নাছেরের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ মিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category