• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

সালথায় শামা ওবায়েদ বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর-২(সালথা ও নগরকান্দা ) আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, বিএনপি সরকার গঠন কর‌তে পার‌লে দে‌শে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবেন। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবেন। সেই সাথে দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকে‌লে নিজ নির্বাচনী এলাকা সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি স্বাধীনতা স্বপক্ষের দল। এদেশের কৃষক-শ্রমিক ও দিনমুজুর সহ সকল মানুষের দল। বিএনপি ছাড়া এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। আপনারা বিএনপির সাথে থাকলে, দেশের ব্যাপক উন্নয়ন হবে।

ধা‌নের শীষ প্রতী‌কের প্রার্থী শামা ওবায়েদ আরও বলেন, আমরা এই অঞ্চলকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চাই। এলাকার মারামারি-কাইজ্জ্যা নিরসন করতে চাই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ দে‌বেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করতে চাই।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতি‌ত্বে সভায় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category