• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইফতার মাহফি‌লে অংশ নি‌তে সালথায় আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথা উড‌জেলায় এক ইফতার মাহ‌ফি‌লে অংশ নি‌তে সরকারি সফরে আসছেন।

তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নি‌য়েছে।

সফরসূ‌চি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর একটায় ঢাকার বনানীতে অবস্থিত নিজ বাড়ি থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রতিমন্ত্রী।

বিকাল তিনটার দিকে তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পৌঁছাবেন।

এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে।

এরপর বিকাল ৪টা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত থাকবেন।

সন্ধ্যা সোয়া ছয়টার দি‌কে তি‌নি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত সোয়া আটটার দি‌কে বনানী এলাকার নিজ বাড়ি‌তে পৌঁছানোর কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category