নতুন খবর রিপোর্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, কোনো বিশেষ দেশের প্রতি অতি-নির্ভরশীলতা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের বৈদেশিক নীতিমালা তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি রচনা করা।
শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।
ভিসা জটিলতা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে।
বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি নগরকান্দায় পৌঁছালে থানা চত্বরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।পরে তিনি লস্করদিয়া গ্রামের বাড়িতে যান। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। পরে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।