• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ৪৮ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

Reporter Name / ২৬৪ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর জেলায় ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন উপ‌জেলা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

পুলিশ জানায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর জেলা সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত, পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে এ‌দের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ৭২ ঘণ্টার অ‌ভিযা‌নে ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ ব‌্যাপা‌রে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম বলেন, গত ৪৮ ঘণ্টায় পুলিশের অভিযানে নিয়মিত মামলা, চুরি, ওয়ারেন্ট, মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‌তি‌নি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category