• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

শ্রমিকদের বোর্ডিং এর আড়ালে পতিতা ব্যবসা, ১৯ নারী-পুরুষকে ভ্রাম্যমাণ আদাল‌তে সাজা

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরে শ্রমিকদের বোর্ডিং( থাকার জায়গা) এর আড়ালে পতিতা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ১৯ জন নারী-পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের কাছে যৌন উত্তেজক ওষুধসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

পরে ভ্রাম‌্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোয়ালচামট বিদ্যুৎ ভব‌নের সাম‌নে কৃষাণহাট সংলগ্ন শ্রমিক‌দের বো‌র্ডিং এ ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন ফ‌রিদপুর জেলা প্রশাসকের কার্যাল‌য়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও দেব কুমার পাল।

অভিযানকালে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কৃষানহাট বোর্ডিংয়ের বিভিন্ন কক্ষ থেকে সাত নারী ও ১২ পুরুষকে আটক করা হয়।

প‌রে আদালত তা‌দের বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দি‌য়ে জেলহাজ‌তে পাঠায়। ত‌বে তা‌দের নাম ও প‌রিচয় জানা যায় নি।

এ ব‌্যাপা‌রে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনাকারী নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট দীপ্ত চক্রবর্তী জানান, আটক‌দের ১৮৬০ সা‌লের দন্ড‌বি‌ধি ও ২০১৮ সা‌লের মাদ্রকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নের বি‌ভিন্ন ধারায় সাজা দি‌য়ে জেলহাজ‌তে পাঠা‌নো হয়ে‌ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category