নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে শ্রমিকদের বোর্ডিং( থাকার জায়গা) এর আড়ালে পতিতা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ১৯ জন নারী-পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের কাছে যৌন উত্তেজক ওষুধসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোয়ালচামট বিদ্যুৎ ভবনের সামনে কৃষাণহাট সংলগ্ন শ্রমিকদের বোর্ডিং এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও দেব কুমার পাল।
অভিযানকালে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কৃষানহাট বোর্ডিংয়ের বিভিন্ন কক্ষ থেকে সাত নারী ও ১২ পুরুষকে আটক করা হয়।

পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠায়। তবে তাদের নাম ও পরিচয় জানা যায় নি।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী জানান, আটকদের ১৮৬০ সালের দন্ডবিধি ও ২০১৮ সালের মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।