• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরকীয়ার অভিযোগে মধুখালীতে নারী ও পুরুষকে গাছে বেঁধে হেনস্তার অ‌ভি‌যোগ

Reporter Name / ২০০ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

পরকীয়ার অ‌ভি‌যো‌গে ফরিদপুরের মধুখালী উপজেলায় এক যুবক ও এক প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে হেনস্তা করার ঘটনা ঘটেছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গাংনীপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, ওই গ্রা‌মে প্রবাসে থাকা অলেমানের স্ত্রীর সঙ্গে একই এলাকার রাকিব শেখ নামে এক যুবকের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন ছিল। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যেও একাধিকবার আলোচনা হয়েছে।

কিন্তু কো‌নো সমাধান হয় নি।

শুক্রবার সকালে স্থানীয়রা ওই নারী ও যুবককে একটি ঘরে একসঙ্গে দেখতে পান। এ সময় উত্তেজিত লোকজন তাদের আটক করে বাড়ির সামনে একটি আমগাছের সঙ্গে বেঁধে রে‌খে প্রকাশ্যে নানা ধরনের কটূক্তি ও হেনস্তা করা হয়।

এ‌দি‌কে রাকিব শেখ দাবি করেন, এই মেয়ের সঙ্গে আমার বিয়ের আগ থেকেই প্রেমের সম্পর্ক ছিল। আমি তাকে দেখতে এসেছিলাম। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category