• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাস‌নে পুলিশের ওপর হামলা করে পালি‌য়ে যাওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ ‌শোক সংবাদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী আর নেই চরভদ্রাস‌নের পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি আওয়ামীলীগ নেতা ছিনতাই মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা।

বুধবার(২২ এ‌প্রিল) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে সমা‌বে‌শে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরফিন কায়েস, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এম. মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাহিম প্রমুখ বক্তব‌্য দেন।

বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লেখা‌কে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

তারা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এর আ‌গে ক‌লেজ ক‌্যাম্পাসে বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category