নতুন খবর রিপোর্ট
চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা।
বুধবার(২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরফিন কায়েস, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এম. মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাহিম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লেখাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
তারা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এর আগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।